লোড হচ্ছে...

বাঘা উপজেলা ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন ।


আবুল হাশেম রাজশাহী :ফুটবলকে গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে রাজশাহীর বাঘায় 'বাঘা উপজেলা ফুটবল একাডেমীর' শুভ উদ্বোধন করা হয়েছে।
বাঘা উপজেলা ফুটবল একাডেমীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ফুটবল একাডেমীর আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা এস এম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী, বাঘা উপজেলা পরিষদ।সঞ্চালনায় ছিলেন বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ তফি ফায়সাল ভাদুরদার, সভাপতি বাঘা পৌর বিএনপি, মোঃ ফখরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বিএনপি, মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি বাঘা উপজেলা বিএনপি, মোঃ আশরাফ আলী মলিন, সদস্য সচিব বাঘা উপজেলা বিএনপি, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি বাঘা উপজেলা যুবদল, মোঃ কামাল হোসেন, সভাপতি বাঘা পৌর যুবদল সহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সুনামধন্য কোচ মামুনুল ইসলাম জেড।অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের তরুণদের প্রতিভা বিকাশে এই একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাঘা থেকে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরীর লক্ষ্যেই এই একাডেমির পথচলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ