লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কমরআলী স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট খেলার আসর।


এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় বিএনপি'র এমপি নুরুল আমিন কর্তৃক প্রত্যেকটি এলাকা কে মাদক ও সন্ত্রাস সহ নানাবিধ: অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজ কে দুরে রেখে গ্রাম-সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আয়োজন করা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতায় মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিষদের উদ্যোগে ২১ অক্টোবর (বুধবার) কমরআলী স্কুল মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হয়েছে। খেলার মঞ্চে আমন্ত্রিত অতিথি বিএনপি নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আহবায়ক আশরাফুল কবির চৌধুরী, সাবেক আহবায়ক ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির, সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রহিম বেলাল, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব সেলিম উদ্দিন, যুবদলের সদস্য সচিব মোঃ ফখরুল, সেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, মহি উদ্দিন মেম্বার, গিয়াস উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া ও আশরাফ আলী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ