লোড হচ্ছে...

ঘিওরে সানোয়ার হোসেন( ৩০) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।


মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগেরঞ্জ ঘিওরে সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সানোয়ার হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার শামসুল হকের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, মারধর ও একটি অপবাদের ঘটনার জেরে সৃষ্ট মানিসক চাপের কারণে তিনি নিজ ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।  এ ঘটনায় ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমি আক্তার ( ২৬) নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ