লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ভারতীয় প্রশাধনী সামগ্রী আটক




মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী থানাধীন খয়ের বাগান নামক এলাকা দিয়ে ভারতীয় প্রশাধনী সামগ্রীর একটি চালান পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন খয়ের বাগান নামক এলাকায় ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় পাঁচজন চোরাকারবারী বস্তা মাথায় নিয়ে নদীর পাড়ে নৌকাতে ওঠার সময় বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে দ্রুত নৌকা যোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে *ভারতীয় কিট ক্যাট চকলেট- ০৮ বক্স, পন্ডস ফেসওয়াস (১০০ গ্রাম)- ১০০ পিস, পন্ডস ফেসওয়াস (৫০ গ্রাম)- ৮০০ পিস, গার্নিয়ার ম্যান ফেসওয়াস (৫০ গ্রাম)-১৫০ পিস, গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াস- ২০০ পিস, ফিমিয়া শাওয়ার জেল (২৫০ গ্রাম)- ১৫ পিস, ক্লাপজি স্কিন ক্রিম (৩০ গ্রাম)- ১০০ পিস, ফিমিয়া সাবান- ১৫০ পিস, গ্লো লাভলী ক্রীম- ৭০ পিস, সাইন প্লাস শ্যাম্পু- ৪৮০ পিস, ভিভেল শ্যাম্পু- ৪০০ পিস, সানস্লিল্ক শ্যাম্পু- ২২৪ পিস এবং কমান্ডো ইঁদুর মারা বিষ- ১৪৯ পট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

 

 


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ