বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের মধ্য পাতিলাপাড়া সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বাদ আছর পাতিলাপাড়া কেন্দ্রীয় মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোঃ এম হাবিবুল্লাহ।মাহফিলে প্রায় ২ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গত ৩০ বছর ধরে ঐতিহ্যবাহী এ মাদ্রাসা মাঠে নিয়মিতভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এলাকার গরিব-দুঃখী মানুষ, নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন এবং ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও মাহফিলে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং আয়োজকদের জন্য আল্লাহর নিকট হেদায়েত ও কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ