বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রাণরাম কৃষ্ণ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সালাউদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তইবুল মওলা রব্বানী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার সচিব মোহাম্মদ বজলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৮ মার্চ ২০২৬ বুধবার বাদ আছর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং দোয়া পরিচালনা করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, অ্যাডভোকেট আ. ত. ম. জহিরুল আলম লুদী, অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার (পিপি), অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ইউনিট কমান্ডের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, সংকর লাল ঘোষ, শরফউদ্দিন নুরু, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক কাজী আবুল হোসেন, জহুর উদ্দিন, মোঃ আব্দুল হামিদ, পৌর কমিটির আহ্বায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন এবং ঘিওর উপজেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান।ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ