লোড হচ্ছে...

অসহায়দের মুখে হাসি: পরানগঞ্জে ঈদ উপহার বিতরণ।




সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহঃ Smtv Media ময়মনসিংহ।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের পরানগঞ্জ বাজারে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সাহেবের দিকনির্দেশনায় এবং 'অসহায় পরিবার ফাউন্ডেশন'-এর উদ্যোগে আজ রবিবার এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরানগঞ্জ বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে উপহার তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন:                            * সোলাইমান কবির মাষ্টার, সাবেক চেয়ারম্যান।            * ডাক্তার মফিদুল ইসলাম, সদস্য সচিব, মৎস্যজীবী দল, কোতোয়ালি থানা শাখা।                                        * হান্নান মুন্সি, সদস্য, কেন্দ্রীয় ওলামা দল।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে প্রয়োজনীয় খাদ্য ও উপহার সামগ্রী হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। উপস্থিত উপকারভোগীরা সংসদ সদস্য এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, মাননীয় সংসদ সদস্যের পরামর্শে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ