এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ Smtv Media কুমিল্লা।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের নামে কুমিল্লা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের নামে স্বাক্ষর বিহীন চিঠির বিষয়ে কালেক্টরেট কর্মচারী কল্যান সমিতির বক্তব্য । ১৬ ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বেনামী ও স্বাক্ষরবিহীন অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কুমিল্লা কালেক্টরেট ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের নাম ব্যবহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের যে অভিযোগ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, তার সাথে কালেক্টরেটের কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা নেই।একই দিন কালক্ষেপণ না করে সোমবার (১৬ মার্চ
২০২৬) কালেক্টরেট ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে সমিতির নেতারা বলেন, একটি বেনামী ও স্বাক্ষরবিহীন পত্রে উল্লিখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কুমিল্লা জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের কাজে সম্পৃক্ত কর্মচারীরা সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের জন্য বরাদ্দকৃত সম্মানী যথাযথভাবে গ্রহণ করেছেন। এখানে কোনো ধরনের অনিয়মের প্রশ্নই ওঠে না।সমিতির পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ