লোড হচ্ছে...

মানিকগঞ্জে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।




রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার:Smtv Media মানিকগঞ্জ।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় দৈনিক ৭১ এর বাংলাদেশ এর সাংবাদিকবৃন্দ।এ উপলক্ষে পত্রিকাটির উপদেষ্টা অ্যাডভোকেট বাসেদ ভূইয়া এক বার্তায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার উদ্দিন, অ্যাডভোকেট মজিবর রহমান, মির্জা তানজিলা ইয়াসমিন, শফিকুল ইসলাম বাদল, সাবিনুল ইসলাম এবং আশরাফুল ইসলামসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ