লোড হচ্ছে...

ময়মনসিংহ ভালুকায় ফেসবুক প্রেমের ফাঁদে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী, গ্রেপ্তার ৪ জন।




মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি; Smt Media রাজশাহী।

ময়মনসিংহ  ভালুকায় ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে এক কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন- পাঁচগাও এলাকার মো. হোসাইন (২১), মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. আরিফ (১৭) এবং মো. মেহেদী হাসান (২০)।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ভুক্তভোগী কিশোরী মা-বাবা মারা যাওয়ার পর থেকে গত ১০ বছর সৎ মায়ের কাছে বড় হয়েছে। দুই মাস আগে সৎ মায়ের নির্যাতন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে ময়মনসিংহে চলে আসে। সেখানে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করে। এদিকে গত ছয় মাস ধরে ‘জিসান ইসলাম’ নামে একটি ফেসবুক আইডির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই আইডির সঙ্গে দেখা করতে ১৪ মার্চ রাত ৯টায় সে ময়মনসিংহ থেকে বাসযোগে ভালুকা বাসস্ট্যান্ডে যায়। সেখানে এক ব্যক্তি তাকে রিসিভ করে সিএনজিতে তুলে পাঁচগাঁওয়ের দিকে নিয়ে যায়। ভুক্তভোগীর সন্দেহ হলে যেতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক পাঁচগাঁও খালের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে উপস্থিত আরও ৩ জনসহ চারজন মিলে তাকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে এবং খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা রুজু করে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ