লোড হচ্ছে...

মানিকগঞ্জে দৈনিক ঢাকা পত্রিকার পক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।





মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


মানিকগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ঢাকা পত্রিকার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) বাদ আছর মানিকগঞ্জ গঙ্গাধরপট্টির ঐতিহ্যবাহী ডায়মন্ড প্লাজার নিচতলায় দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক খন্দকার জিন্নাতুননিছা মৌসুমীর আয়োজনে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বর্তমান সভাপতি সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীপন, সহ-সাধারণ সম্পাদক বজলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহমেদ, অর্থ সম্পাদক দেওয়ান মোঃ শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুজন, সহ-অর্থ সম্পাদক মোঃ সোলায়মান, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানসহ ডায়মন্ড প্লাজার রোজাদার মুসল্লিরা।অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ