রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার ঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি পুরাতন বাজারে অবস্থিত স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব এর স্বেচ্ছাসেবক টিম আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লাবটির উদ্যোগে প্রায় ৪০-৫০ জন অসহায় রোগীর মাঝে বিনামূল্যে রক্তদান করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। শুধু রক্তদানই নয়, তারা বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য নানা ধরনের সহযোগিতা করে থাকে। সম্প্রতি পবিত্র রমজান মাসে এই টিমের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। ঈদের আগমুহূর্তেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবকরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই নিরলস প্রচেষ্টা সমাজের গরিব ও দুঃখী মানুষের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়রা জানান, “এই টিমটি সবসময় মানুষের পাশে থাকে। আমরা চাই, তাদের এই মহৎ উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক।” উল্লেখ্য, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।স্বেচ্ছাসেবক টিমটি জানিয়েছে, জনগণের সহযোগিতা পেলে তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কাজ চালিয়ে যাবে।রক্তদান করেন সদস্য ইয়ামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ