লোড হচ্ছে...

পতন ঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ।



কমলগঞ্জ প্রতিনিধি  Smtv Media মৌলভীবাজার।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে পতন ঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। “সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়”—এই স্লোগানকে সামনে রেখে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত সম্মানিত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।সোমবার (১৬ মার্চ) রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী দাতা সদস্য শেখ আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ, প্রচার সম্পাদক সাইদুল্লাহ হাসান দোহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইমাদ, নির্বাহী সদস্য রাকিব আহমদ, নির্মাণ বিষয়ক সম্পাদক সাকিন আহমদ, সদস্য আরিফুল ইসলাম সামাদ, নির্বাহী সদস্য মোজাম্মেল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনের দায়িত্বশীলরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বন্যা কবলিত মানুষের সহায়তা, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণসহ নানা সামাজিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। সংগঠনের কার্যকরী কমিটির পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্থানরত সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাদের সহযোগিতার কারণেই এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ