লোড হচ্ছে...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ উপহার বিতরণ।




পলি রানী রাজশাহী প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। সোমবার দুপুরে নগরীর সিএনবি মোড় সংলগ্ন  শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারি ক্লাবের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব পদ্মা রাজশাহীর উপদেষ্টা রোটারিয়ান এ. আর. জোয়ার্দার, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এম. এ. মান্নান খান, রোটারিয়ান অনু চৌধুরী এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন মোটেলের সাবেক ম্যানেজার মোতাহার হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের পাস্ট প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর পলি রানী, রিয়া করিম, প্রেসিডেন্ট সুমাইয়া খাতুনসহ রোটার‌্যাক্ট ক্লাব রাজশাহী গভঃ কলেজের  অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের এ মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ