মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
ফুলের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছিরা গাছে গাছে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়, সংগ্রহ করে অমৃতের মতো মধুরস। তাদের ক্ষুদ্র ডানার শব্দে ভরে ওঠে চারপাশ, আর সেই মধুরস ধীরে ধীরে জমা হয় মৌচাকে,এমন চিত্র দেখা দিয়েছে ২৫ মার্চ বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামে মৌমাছি পালন ও মধু সংগ্রহে এখন চলছে ব্যস্ত সময়। মৌসুমের এই সময়ে মৌয়ালরা দিন-রাত পরিশ্রম করে সংগ্রহ করছেন খাঁটি মধু। সিরাজগঞ্জ থেকে মধু সংগ্রহ আসা একটি মৌচাষ খামারে চারজন শ্রমিক একসঙ্গে কাজ করে মধু সংগ্রহ করছেন। মৌয়াল মধ্য থেকে মো রাকিব ইসলাম জানান, চলতি মৌসুমে দুই দফায় মধু সংগ্রহ করা হয়েছে। প্রতিবারই উল্লেখযোগ্য পরিমাণ মধু পাওয়া গেছে। সব মিলিয়ে মোট ৬০০ কেজি মধু আহরণ করা সম্ভব হয়েছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং ফুলের ভালো উৎপাদনের কারণে এবার মধুর উৎপাদনও বেশ সন্তোষজনক। প্রতিদিন সকালে ও বিকেলে মৌচাক পরিদর্শন, মধু সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হয়। এতে শ্রমিকদের বেশ পরিশ্রম করতে হলেও লাভজনক হওয়ায় তারা উৎসাহ নিয়ে কাজ করছেন। স্থানীয়দের মধ্যে থেকে মো নুর হক ইসলাম বলেন, বীরগঞ্জে কাজল গ্রামে মধু চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম পুঁজিতে ভালো লাভ হওয়ায় অনেকেই এ খাতে আগ্রহ দেখাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ