বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
সারাদেশের ন্যায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।রবিবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে দৌলতপুর উপজেলার তালুক নগর সেতু থেকে হাপানিয়া সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এমপি এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা বৃন্দ।দীর্ঘদিন পর খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এলাকাবাসীর মতে, খাল পুনঃখনন সম্পন্ন হলে সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষি ব্যয় কমবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে এবং পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ