লোড হচ্ছে...

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক প্রচার অভিযান, নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ মার্চ) উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফেরদৌস আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আব্দুর সাত্তার, মো. নজরুল ইসলাম ও যতীন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে শিশুদের নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য প্রচার অভিযান পরিচালিত হয়। এ ছাড়াও নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এ সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিশুদের সচেতনতা ও নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তারা আরও বলেন, আজকের এই প্রচার অভিযান, নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, তা সমাজে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ