মোঃ রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম দিপন এক যৌথ বার্তায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জাতি চিরকাল তাদের এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাসেদ ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আজহার উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রাইম পেট্রোলের স্টাফ রিপোর্টার মোঃ হামিদ এবং দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার মোঃ সুমন আহম্মেদ। নেতৃবৃন্দ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ