লোড হচ্ছে...

কলম- ক্যামেরায় দুর্নীতি প্রকাশে CNA এর ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।




বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


করাপশন নিউজ এজেন্সি (CNA) এর উদ্যোগে মানিকগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে “কলম- ক্যামেরায় দুর্নীতি প্রকাশে CNA এর ভূমিকা ও দুর্নীতি নির্মূলে করণীয়” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CNA মানিকগঞ্জ জেলা ব্যুরো চিফ সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মির্জা তানজিনা ইয়াসমিন, মোঃ তৌফিকুল ইসলাম দীপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বীর মুক্তিযোদ্ধাগণ।আলোচনায় বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।ইফতার শেষে দোয়া ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ