জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media খুলনা।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে গভীর রাতে এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী এক ডাকাত পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের বাসিন্দা জসিম মিয়া (২৪), পিতা মুজাফ্ফার মিয়া (৬০)-এর বাড়িতে। জসিম মিয়া ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তার স্ত্রী আছিয়া বেগম (২২) দুই সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া তার শ্বশুর-শাশুড়ি ধান কাটার কাজে বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে মুখোশ পরিহিত ওই এলাকার আজিবার শরিফের পুত্র তাকরিম শরিফ (২২) বাড়িতে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আছিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় তার নাক-মুখ চেপে ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি দাবি করে। পরে আলমারি থেকে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতের হাতে দেশীয় অস্ত্র ছিল। প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে মালামাল লুটের পর দ্রুত পালিয়ে যায় সে। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে সন্তানদের ক্ষতি করার হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।ডাকাত চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ পুলিশ-কে খবর দেওয়া হয় এবং দিঘলিয়া থানা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ