লোড হচ্ছে...

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও। ​


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media চাঁপাইনবাবগঞ্জ।





চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে 'নাগরিক অধিকার আদায় কমিটি'।বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে ডিসি অফিসের প্রধান ফটক বন্ধ করে এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী সড়কগুলো বন্ধ করে দেন। বক্তারা জানান, দীর্ঘদিনের পুরনো এই সেতুতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।


 বীরশ্রেষ্ঠের নামে নামাঙ্কিত এই সেতুটি দ্রুত টোলমুক্ত করার দাবি জানান তারা।কর্মসূচিতে ট্রাক মালিক সমিতি, সিএনজি সমিতি, আইনজীবী সমিতি ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন।​আন্দোলন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ