জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ Smtv Media খুলনা।
দিঘলিয়া উপজেলা, খুলনা-এ প্রতিষ্ঠিত দিঘলিয়া কাবাডি একাডেমি (ইনভোর) স্বল্প সময়ের মধ্যেই ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত হয়ে স্থানীয় পর্যায়ে কাবাডি খেলাকে নতুন করে প্রাণবন্ত করে তুলছে।প্রতিষ্ঠার পর থেকেই একাডেমির খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখছে। দেশের শীর্ষ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দিঘলিয়া কাবাডি একাডেমি দ্বিতীয় স্থান অর্জন করে।এছাড়া জেলা পর্যায়ের দলে একাডেমির ১০ জন খেলোয়াড় খেলার সুযোগ পান। তাদের নৈপুণ্যে খুলনা জেলা দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিভাগীয় দলে একাডেমির আরও ৯ জন খেলোয়াড় সুযোগ পেয়ে জাতীয় লীগে অংশগ্রহণ করে এবং দলকে রানার-আপ হওয়ার সাফল্য এনে দেয়। ব্যক্তিগত পারফরম্যান্সেও একাডেমির খেলোয়াড়রা কৃতিত্ব দেখিয়েছেন। বিভাগীয় পর্যায়ে সেরা রেডার হয়েছেন মোহাম্মদ সুমন শেখ এবং সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম। জাতীয় পর্যায়ে সেরা রেডারের গৌরব অর্জন করেছেন মোঃ আবুল কাশেম।
অন্যদিকে “নতুন কুঁড়ি” কাবাডি প্রতিযোগিতায় খুলনা জেলার সব উপজেলার দলকে পরাজিত করে দিঘলিয়া কাবাডি একাডেমির ক্ষুদে খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একাডেমির এই ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রধান কোচ মোঃ শাহ আলম, সহকারী কোচ আব্দুল সালাম এবং সহকারী কোচ আবুল কাশেম। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দিঘলিয়ার এই কাবাডি একাডেমি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে। এজন্য দিঘলিয়া প্রশাসন ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ