মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫-এর রাজশাহী বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার (১৫ মে) রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক অগ্রগতি এবং মানবকল্যাণে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরা হয়। এ সময় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নানা পেশার মানুষ এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ