নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী তারিখঃ ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ।
মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ২০২৬ তারিখ আনুমানিক ২১৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খানপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনের ভিতরে ওৎ পেতে থাকেন। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে, একজন মাদক কারবারী পদ্মা নদীর চরের মধ্য দিয়ে আসছে। তৎক্ষনাত উক্ত মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ৩,৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ