রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের খালপাড় ব্রিজের নিচ এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসময় তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। নেতাকর্মীরা বলেন, করোনা মহামারির সময় যেমন বিএনপি জনগণের পাশে ছিল, তেমনি সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় স্থানীয় লোকজনও তাদের এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ