পলি রানী স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
রাতুল ও আয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডকে ঘিরে জনমনে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার যেকোনো অপচেষ্টা বন্ধ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর
ভূমিকা পালন করতে হবে।এসময় অভিযুক্ত আসমা বেগম, মোসাঃ আয়শা, নিয়াম আলী, স্বাধীন ও টিংকুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, একের পর এক রহস্যজনক মৃত্যু সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। আয়োজক ও সমর্থনে:হোসেন আলী পিয়ারা এ,পি,পি ফয়সাল আলম নয়ন শিক্ষানবী আইনজীবী ঈশিতা ইয়াসমিন মাসুম পারভেজ জীবন রিপনসহ এলাকাবাসী স্লোগান: “সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা একবদ্ধ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ