লোড হচ্ছে...

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড় ।


মো. মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মাকড়াই শালবন মাঠে মাকড়াই যুব সমাজের আয়োজনে জমজমাট এ খেলা অনুষ্ঠিত হয়।খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা শুরু হলে মাকড়াই শালবন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বয়সী দর্শনার্থী ও খেলাপ্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমিয়ে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।খেলায় অংশ গ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আক্কাস আলী। পুরস্কার বিতরণকালে তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।আয়োজকদের মধ্যে থেকে মো নুরনবী জানান, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ