লোড হচ্ছে...

মিঠুন ও আরিফের নেতৃত্বে ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।


সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।ফুলপুর উপজেলা যুবদলের প্রভাবশালী ও কারানির্যাতিত নেতা, দুর্দিনের সাহসী কণ্ঠ ওহেদুজ্জামান মিঠুন এবং এ কে এম আরিফুল হক আরিফের সুযোগ্য নেতৃত্বে এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়িত হয়। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে সক্রিয় থাকা এই দুই নেতার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
 ওহেদুজ্জামান মিঠুন ও এ কে এম আরিফুল হক আরিফের যৌথ নেতৃত্বে ফুলপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ওপর চালানো দমন-পীড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং আগামী দিনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যেকোনো আন্দোলন সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মিলাদ মাহফিল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামন বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলপুরে এই সুশৃঙ্খল ও ব্যাপক আয়োজনের মাধ্যমে স্থানীয় বিএনপিতে এক নতুন গতিশীলতা ও শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ