লোড হচ্ছে...

সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার. ।


মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম :মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকেঅজ্ঞাতনামা (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত নারীর পেটে ধারালো চাকুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি ফসলের জমিতে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ