মানিকগঞ্জ প্রতিনিধি:রাকিবুল ইসলাম সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মানিকগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি। এছাড়া মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবীর, এমপি এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত, এমপি উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্টরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।

0 মন্তব্যসমূহ