জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর :চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবে চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সংবর্ধনা ও ক্রেস্ট গ্রহণ করেছেন সাংবাদিক শাওন পাটোয়ারী।নাট্যোৎসবের আয়োজক চাঁদপুর থিয়েটার ফোরামের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক শাওন পাটোয়ারী।তিনি বলেন, “নাটক শুধু বিনোদন নয়, নাটক সমাজজীবনের প্রতিচ্ছবি। সমাজের বাস্তবতা ও মানুষের কথা তুলে ধরতে নাটকের ভূমিকা অনন্য।”
নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

0 মন্তব্যসমূহ