লোড হচ্ছে...

ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় ‘নজরুল বর্ষ’ পালন ।






মোঃ কায়সার হাবীব পাপ্পু। দিনাজপুর প্রতিনিধি:Sm tv media:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করা হয়েছেআজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রিয়াজ মোরশেদ রঞ্জু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম নিয়ে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ