জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন হিসেবে উত্তর-পশ্চিম বিষ্ণুদি শহীদ মফিজ সড়কে বৃক্ষরোপণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0 মন্তব্যসমূহ