লোড হচ্ছে...

বীর মুক্তিযোদ্ধা মনোজিৎ কুমার রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ।


ৱাকিবুল ইসলাম মানিকগঞ্জ : মানিকগঞ্জের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মানিকগঞ্জ মডেল হাই স্কুলের সাবেক শিক্ষক ডা. মনোজিৎ কুমার রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শিববাড়ী শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি নাসরীন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে মরহুমের কফিন জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে আবৃত করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশ প্রশাসনের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।বীর মুক্তিযোদ্ধা মনোজিৎ কুমার রায় মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা মৃত ফটিক চন্দ্র রায় এবং মাতা মৃত অমিয় বালা রায়। তাঁর ঠিকানা—গ্রাম: হিজুলী, ডাকঘর: মত্ত, উপজেলা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ।
তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ