লোড হচ্ছে...

বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজা সম্পন্ন ।


মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার শ্যামলীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ১৫ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদাশেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে মরহুমের কফিন জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে আবৃত করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ওসি মো. মনির হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা এ আনুষ্ঠানিকতায় অংশ নেন। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।জানাজার আগে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল।বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ