সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন এবং সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং ইউনিয়নের কামালপুর মৌজার উত্তর পৈলভাগ এলজিইডি রাস্তা পরিদর্শন করেছেন। সোমবার (৩১ আগস্ট), ২০২৬, বিকাল ৪টায় তাঁরা রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করতে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান। সে সময় তাঁরা জটিলতাগুলো সমাধান করে আগামী সপ্তাহের মধ্যে সড়কের কাজ শুরু করার আশ্বাস দেন।
উপজেলা ইঞ্জিনিয়ার মো. সাদাহাত হোসেন, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জোসেপ আলী চৌধুরী, কামালপুর ইউপি নং ৩-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন, ইউপি সদস্য মো. শামসুল ইসলাম ও মো. আজাদ মিয়া, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান সফি , সাবেক সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. বদরুল ইসলাম, সদর উপজেলা উলামা দলের সদস্য সদস্য সচিব মাওলানা ক্বারী শামীম আহমেদ, কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, 

সহ-সভাপতি মো. বাশার আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনের পর নেতারা আকস্মিক উত্তর পৈলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেই সময় প্রধান শিক্ষিকা বাবলি সেন এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী খান স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ইউএনও ও বিএনপি সভাপতি দ্রুত সমাধানের আশ্বাস


0 মন্তব্যসমূহ