লোড হচ্ছে...

মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান আর নেই ।


মানিকগঞ্জ ৱাকিবুল ইসলামমানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোনায়েম খান আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মানিকগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মোনায়েম খান মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন।সোমবার জোহরের নামাজের পর পোরড়া জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মোনায়েমখানের মৃত্যুতে মানিকগঞ্জ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মোনায়েম খানের মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সংগঠনের প্রতি তার দায়িত্বশীলতা ও রাজনৈতিক কর্মকাণ্ড নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করে দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ