মানিকগঞ্জ সংবাদদাতা:মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অনুমোদিত সার ডিলার মেসার্স রাসেদ এন্টারপ্রাইজ কৃষকদের মাঝে সুনাম অর্জন করেছে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের সঙ্গে ভালো ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষকদের কাছে আস্থার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।মেসার্স রাসেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ সেলিম বলেন, বিএডিসি তাকে সার বিক্রির অনুমোদন দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করাই তার লক্ষ্য। অতিরিক্ত মুনাফার আশায় সরকারি মূল্যের বাইরে গিয়ে সার বিক্রি করেন না বলেও জানান তিনি।সরেজমিনে ডাউটিয়া বাজারে গিয়ে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মেসার্স রাসেদ এন্টারপ্রাইজ থেকে সরকারি নির্ধারিত মূল্যে সার কিনছেন। কৃষকদের দাবি, সার কেনার সময় তারা নিজেরাই পরিমাণ পরিমাপ করে নেন। সার বিক্রি কিংবা মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ সেলিমের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।কৃষকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে নির্ধারিত দামে বিভিন্ন ধরনের সার বিক্রি হচ্ছে। এর মধ্যে টিএসপি সার প্রতি ৫০কেজির বস্তা ১৩৫০টাকা ১০৫০টাকা বস্তা ডিএপি ১০০০টাকা বস্তা এমওপি বলে তারা জানান।কৃষকরা আরও বলেন, সার নিয়ে বাজারে নানা ধরনের অভিযোগ শোনা গেলেও ডাউটিয়া বাজারের মেসার্স রাসেদ এন্টারপ্রাইজ থেকে তারা নিয়মিত সার সংগ্রহ করছেন। দোকানে গিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী সার পরিমাপ করে নেওয়ার সুযোগ থাকায় তারা স্বস্তি বোধ করেন।প্রোপাইটর মোঃ সেলিম বলেন, “কৃষকরাই আমার মূল ভরসা। সরকারি নিয়ম মেনে নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে চাই। কৃষক যেন ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান—এটাই আমার চেষ্টা।”
স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেন, কৃষি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে কৃষকদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা এবং সময়মতো সার সংগ্রহ করা সহজ হবে বলে তারা মনে করেন।

0 মন্তব্যসমূহ