লোড হচ্ছে...

নাটোর লালপুরে জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, ৫ জুয়ারি আটক।


মোঃ আব্দুস সালাম Smtv Media:নাটোরের লালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল ফোনসহ ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৫ মিনিটের দিকে জয়রামপুর গ্রামের মো. সুজন আলীর আমবাগানে অভিযান চালানো করে লালপুর থানা পুলিশ। বাগানের ভেতরে টাকার বিনিময়ে তাস দিয়ে অবৈধ জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন আলী নামে অপর এক জুয়ারি কৌশলে পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. মতিউর রহমান (৬৫), মো. আ. মালেক (৪০), মো. জিয়াউর রহমান (৪০), মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং মো. বাবুল ইসলাম (৩৩)। তাদের সবার বাড়ি লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে।এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ