লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইয়ে ৪২ বছর শিক্ষার আলো ছড়িয়ে প্রধান শিক্ষিকা লক্ষী রানীর অশ্রুসিক্ত বিদায় ।


এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ৪২ বছর শিক্ষকতা পেশায় থেকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে শিক্ষার আলো দেখিয়ে কাটিয়ে দিয়েছিলেন লক্ষি রাণী। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে এসে শেষ বিদায় নিলেন মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা উইনিয়নের মধ্য মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষী রানী দেবী। তার বিদায়কে ঘিরে বিদ্যালয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। গতকাল দুপুরে ওই বিদ্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রেজাউর রহমান চৌধুরী। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী শাহ আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি দিল আফরোজ, বিদ্যেৎসাহী সদস্য মাহাবুবুল হক, অভিভাবক সদস্য মর্জিনা আক্তার, দেলোয়ার হোসেন। এ ছাড়া ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ি প্রধান শিক্ষিকা দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনের মধ্যে শেষের ৬ বছর এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদান সহ বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। ফলে, উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ