নিজস্ব প্রতিবেদক :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার রাজশাহী আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জেনারেল মেম্বার ও ছাত্রদল নেতা।প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরজুড়ে প্রস্তুতি চলছে। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তাঁর চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে অলিউল্লাহ রনি তাঁর সফরের সার্বিক সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।তিনি বলেন, রাজশাহী একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।গোদাগাড়ী পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে অলিউল্লাহ রনি বলেন, পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক পানি নিষ্কাশনব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি আরও বলেন, রাজশাহী ও গোদাগাড়ী অঞ্চলের মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।পরিশেষে অলিউল্লাহ রনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফরের সফলতা কামনা করেন এবং রাজশাহীসহ গোদাগাড়ীর সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

0 মন্তব্যসমূহ