লোড হচ্ছে...

হাটিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান ইউপি সদস্য বিপ্লব হোসেন ।


মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ বিপ্লব হোসেন এলাকায় একজন পরিচিত ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়দের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।স্থানীয়দের মতে, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে বিপুল ভোটে বারবার নির্বাচিত হয়ে ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বিপ্লব হোসেন। আগামী দিনেও তার নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন এলাকাবাসী।মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, “আমি আগামী দিনেও ৫ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমুক্ত একটি সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে তা বরদাশত করা হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি সব সময় সচেষ্ট থাকব।”তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য।রাজনৈতিকভাবে মোহাম্মদ বিপ্লব হোসেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।এলাকাবাসীর প্রত্যাশা, জনসেবার ধারাবাকতা বজায় রেখে মোহাম্মদ বিপ্লব হোসেন ৫ নম্বর ওয়ার্ডকে উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ