মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জে সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি ও পোশাক বিতরণ করা হয়েছে। (সোমবার) মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও সুবিধা বঞ্চিত নারীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, "শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের, বিশেষ করে সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার। সরকারের এই মানবিক সহায়তা তৃণমূলের মানুষের উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।"মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খাদ্যমন্ত্রীর একান্ত সচিব শফিকুর আলম,মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন,এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সনাতনী ধর্মীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ছাবিনা দিলরুবা,স্পেশাল করেসপন্ডেন্ট আবুল হোসেন এল এল.বি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উৎসবের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে চরম আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সুবিধা বঞ্চিত ও সাধারণ মানুষ।

0 মন্তব্যসমূহ