লোড হচ্ছে...

বীরগঞ্জে মরিচা ইউনিয়নের ৯ পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা তানভীর চৌধুরী ।


মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১নং মরিচা ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।শারদীয় দুর্গাপূজা ঘিরে মরিচা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।এদিকে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী বকবাড়ি এলাকার শারদীয় দুর্গোৎসবকে ঘিরেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পরিদর্শনকালে তানভীর চৌধুরী বলেন, আমরা শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর করতে কাজ করে যাচ্ছি। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কয়েকটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে, যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন।তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ