রাকিবুল ইসলাম রাকিব মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা এ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বুধবার (১৪ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ঘিওর থানা এলাকার বড় ধুলন্ডীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পৃথক দুই মামলায় দুইজনকে সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—রুবেল (৩৫) এবং নুরুল হক (২৮)।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট করে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ