লোড হচ্ছে...

চুয়াডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার পল্টু আর নেই।


বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media চুয়াডাঙ্গা।





চুয়াডাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার মাহমুদুল ইসলাম মালিক পল্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য ১৬ মে ২০২৬ ইং  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯:০০ টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে মাহমুদুল ইসলাম মালিক পল্টুকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় বেলা ২:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুম মাহমুদুল ইসলাম মালিক পল্টুর নামাজে জানাজা আগামীকাল সকাল ৯:০০ টায় চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চুয়াডাঙ্গার জান্নাতুল বাকী রেলপাড়া কবরস্থানে দাফন করা হবে। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে এবং তাঁকে শেষবারের মতো দেখতে চুয়াডাঙ্গা একাডেমি মোরে   তাঁর  নিজ বাসভবনে ভিড় জমান গুণগ্রাহীরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুতে চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ